বালিয়াডাঙ্গীতে যৌথ কর্মীসভায় মির্জা ফখরুল
প্রকাশ : ১৯-০৬-২০১৯ ১৯:৪১
নিজস্ব প্রতিবেদক
এই সরকার বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে। দেশের সাধারণ মানুষ তা মেনে নিবে না, এই অবৈধ সরকারকে আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে দেওয়া যাবে না। আমাদের নিজের অস্তিত্ব দিয়ে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। অনেকদিন পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক বিএনপির যৌথ কর্মীসভায়।
১৯ জুন বুধবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি এক যৌথ কর্মীসভার আয়োজন করে। এসময় উক্ত যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১১টায় শুরু হওয়া এই সভায় বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের উপ¯ি’তিতে বালিয়াডাঙ্গী পিপলস কিন্ডারগার্টেন সংলগ্ন মাঠটি যেন এক বর্ণিল সাজে সজ্জিত হয়ে উঠে। অনেকদিন পর হলেও বালিয়াডাঙ্গী উপজেলায় এই যৌথ কর্মীসভা আয়োজন হওয়ায় নেতাকর্মীদের মুখে দেখা গেছে এক উজ্জ্বল হাসি। এই যৌথ কর্মীসভায় এসময় উপ¯ি’ত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মো: তৈমুর রহমান, বালিয়াডাঙ্গীর সাবাজপুরে অব¯ি’ত গ্রীনফিল্ড টি ফ্যাক্টরীর চেয়ারম্যান ফয়জুল ইসলাম হিরু, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক টিএম মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা দলের আহব্বায়ক মেহেরুন্নেছা সহ জেলা ও উপজেলার সকল নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান রাজু।
মির্জা ফকরুল এসময় গলার জোর দিয়ে ও বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন- এই সরকার একটা অনির্বাচিত সরকার, এই সরকার দেশের মানুষের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় টিকে আছে। জনগন অচিরিই তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন চায়। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন - আমাদেরকে আমাদের নিজ নিজ অস্তিত্ব দিয়ে হলেও এই অবৈধ সরকারের পতন ঘটাতে পারে। তাহলেই দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com