weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিটন ঝড়ের পর বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

প্রকাশ : ০৪-০৯-২০২৫ ১৬:০৩

নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপ মাঠে গড়াতে বাকি আর ছয়দিন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের আগে বাংলাদেশ নিজেদের প্রস্তুতি সারল বেশ ভালোভাবেই। ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে আগেই। আজ শেষ ম্যাচে লাল-সবুজের দল মাঠে নেমেছে ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ডাচদের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করতে নামে স্বাগতিকরা। এরপর লিটন দাস খেলেছেন ঝড়ো এক ইনিংস, তার ৭৩ রানের ইনিংসেরর সুবাদেই বড় লক্ষ্যের দিকে যাচ্ছিল বাংলাদেশ। তবে বেরসিক বৃষতির কারণে তা আর হয়নি। শেষ পর্যন্ত ম্যাচই পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

ইনিংসের পঞ্চম ওভারেই একবার বৃষ্টির কারণে খেলা বন্ধ করা হয়েছিল। তবে বৃষ্টি থামার পর খেলা আবার মাঠে গড়ায়। এরপর টাইগার ব্যাটাররা দুর্দান্ত ব্যাট করেন। ম্যাচের একেবারের শেষদিকে ১৮.২ ওভারের খেলা চলার সময় আবার বাগড়া দেয় বৃষ্টি। এরপর নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচ আর শুরু না করা যাইয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।  বাংলাদেশের নিয়মিত দুই ওপেনার আজ দলে নেই। তানজিদ তামিম ও পারভেজ ইমনের বদলে তাই ওপেনিংয়ে দেখা যায় লিটন ও সাইফ হাসানকে। এ দুজনের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৩৯ রান। তবে সাইফ রানের দেখা পাননি। ৮ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন তিনি।

এদিকে সাইফ ফিরলেও বাংলাদেশের রানের চাকা থেমে থাকেনি। চার-ছয়ের পসরা সাজিয়ে দলকে রান এনে দেন লিটন। শুরু থেকেই আক্রমণাত্মক মানসিকতায় থাকা টাইগার অধিনায়ক ডাচ বোলারদের বিপক্ষে দ্রুত রান তোলেন। 

২৭ বলেই আজ ফিফটির দেখা পান লিটন। এদিকে লিটন আজ ফিফটি করে গড়েছেন দারুণ এক রেকর্ড। এই রেকর্ড গড়ার পথে তিনি ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এখন সবচেয়ে বেশি ১৪টি ফিফটি লিটনের। এতদিন রেকর্ডটি ছিল সাকিবের, তার হাফ সেঞ্চুরি ১৩টি।এদিকে লিটনের ফিফটির পর সাজঘরে ফিরেন তাওহিদ হৃদয়। টাইগার এই ব্যাটার ১৪ বল খেলে করেন কেবল ৯ রান। তবে হৃদয় ফিরলেও লিটন বাড়িয়ে নেন দলীয় সংগ্রহ। শামীম হোসেনের সঙ্গে তিনি গড়েন ৪৪ রানের জুটি। তবে দলীয় ১২১ রানে ফিরতে হয় তাকে। আউট হওয়ার আগে তিনি ৪৬ বলে করেন ৭৩ রান, ৬টি চারের সঙ্গে মারেন ৪টি ছয়ও। 

এরপর শামীমও দ্রুতই ফিরেন। ১৯ বলে ২১ রান করে বিদায় নেন তিনি। শেষদিকে নুরুল হাসান সোহান ও জাকের আলী অনিকও আক্রমণাত্মক মেজাজেই খেলছিলেন। তবে আবার বৃষ্টি নামলে ম্যাচ বন্ধ হয়। শেষ পর্যন্ত দুই দলের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com