weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকৃতদের নাম বাদ দিয়ে ভূয়া নামে ভিজিডি চাল উত্তলনের চেষ্টায় ব্যার্থ হয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে স্যােসাল মিডিয়ায় অপপ্রচার

প্রকাশ : ২৩-০৬-২০২৫ ২২:২২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে
প্রকৃত তালিকাভুক্ত নাম বাদ দিয়ে ভূয়া নামে
ভিজিডি চাল উত্তলনে ব্যার্থ হয়ে ইউপি সচিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে স্যােসাল মিডিয়ায় অপপ্রচারের অভিযোগ তুলেছেন।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদের মোট ৩১৯ জনের নামে ভিজিডি চুড়ান্ত তালিকা হলেও পরবর্তীতে বেশকিছু নামের বিপরীতে আজ সোমবার (২৩ জুন) সকাল ১০টায় কতিপয় মহিলা স্মাট কার্ড ছাড়াই ইউপি সদস্যদের স্বাক্ষরিত শ্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদের ভিজিডি চাল উত্তোলন করতে এলে এসময় দায়িত্বে নিয়োজিত ট্যাগ অফিসার উপজেলা আনসার ভিডওপি কর্মকর্তা সাহারা বানুর সন্দেহ হলে তাদের মধ্যে ৪৭ জনের চাল দেওয়া বন্ধ রাখে।
সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও প্রশাসনিক কর্মকর্তা ভিজিডি সুবিধাভোগী ৩১৯ জনের মধ্যে ৪৭ জন মহিলার মুল এনআইডি কার্ড দেখতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখালে তাদের চাল দেওয়া বন্ধ রাখেন। এদের মধ্যে যাদের এনআইডি কার্ড হারিয়েছে পূণরায় তুলতে হলে ২শ' ৫০ টাকা সোনালী ব্যাংকের ট্যাজারী চালনের মাধ্যমে জমা দিলে এনআইডি তুলতে যায় বলে জানিয়েছেন। মূল এনআইডি ছাড়া ভিডিডি চাল দিতে পারবেননা বলে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার তাদেরকে সাফ জানিয়ে দেয়।
এঘটনায় একটি কুচর্কী মহল বিষয়টি ভিন্ন দিকে প্রবাহিত করতে ভুয়া তালিকাভুক্ত মহিলা ও তাদের পরিবারের সদস্যরা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট দুওসুও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ৩ শ' টাকা হারে অর্থ আদায়ের মিথ্যা অভিযোগ তুলে স্যােসাল মিডিয়ায় সংবাদ প্রকাশ করায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে পড়লে তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ও ইউপি সচিবকে তলব করে ইউএনও'র কার্যালয়ে ডেকে নিয়ে জবানবন্দী শোনার পর ভিজিডি সুবিধাভোগী ভুয়া নামের বিষয়টি প্রকাশ হয়।
পরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ ট্যাগ অফিসার ও ইউপি সচিবের নিকট লিখিতভাবে ব্যাখ্যা নিয়ে বাকী চালের বস্তাগুলি গুগাম ঘরে করে রাখতে বলেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com