ছাত্রশিবিরের উদ্যোগে ২৭০জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ : ২৮-০৮-২০২৫ ১০:৫৭
নিজস্ব প্রতিবেদক
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ "স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবির এবছর এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে (২৩ আগষ্ট) শনিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে ২৭০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কবিতার ভাষায় বলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এজন্য আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে কাজে বড় হতে হবে। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটি কারখানা। আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি। সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য দেন, জেলা জামায়াতের সভাপতি অধ্যাপক বেলালউদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়য়ক সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, অভিভাবক ও দৈনিক কালবেলা প্রতিনিধি সাংবাদিক হুমায়ুন কবির, সংবর্ধিত শিক্ষার্থী আরিফুজ্জামান আরিফ ও মোছা.তৃপ্তি আকতার প্রমূখ।
এছাড়াও উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি রজব আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, জামায়াতের মিডিয়া সেল ব্যক্তিত্ব শাহজালাল জুয়েলসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন নেতাকর্মী ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আনিস আহম্মেদ ।শেষে ২৭০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও ইসলামী বই দেওয়া হয়।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com