বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে ভাটা স্থাপন করায় ২ লাখ টাকা জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ
প্রকাশ : ১৮-০২-২০২৪ ১৯:৪৫
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের মিরাজ ভাটায় বৈধ কাগজপত্র ও জ¦ালানী কাঠ ব্যবহার এবং কৃষি জমির এলাকায় ভাটা স্থাপন করায় ভ্রাম্যমান আদালত ২ লক্ষ টাকা জরিমানা করে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন।
বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভুমি) ফাতেহা তুজ জোহরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে মিরাজ ভাটায় অভিযান চালায়। এব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) ফাতেহা তুজ জোহরা জানান ভাটা মালিকের নিকট প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে মালিক পক্ষ কাগজপত্র দেখাতে পারে নি। জ¦ালানী কাঠ ব্যবহার ও কৃষি জমি এলাকায় ভাটা স্থাপন করার অপরাধে ভাটা মালিক দানেশ আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও ভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com