weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে যানবাহনে চাঁদা আদায় কালে সেনাবাহিনীর অভিযানে ২ চাঁদাবাজ গ্রেপ্তার

প্রকাশ : ২৮-০৮-২০২৫ ১১:১৬

নিজস্ব প্রতিবেদক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল পৌর শহরে বিভিন্ন যানবাহনে অবৈধভাবে চাঁদাবাজি করার সময় ২ চাঁদাবাজকে হাতেনাতে গ্রপ্তার করা হয়েছে। গতকাল শনিবার ২ আগস্ট পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রাসা মৌড় থেকে তাদের আটক করে সেনাবাহিনীর অভিযানিক টিম। পরে তাদের দুজনে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। 
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল সেনাবাহিনীর ক্যাম্পকমান্ডার মেজর নাঈম এর নেতৃত্বে সেনা টহল দল পৌরসভার মাদ্রাসা মোড় হতে অভিযান চালিয়ে ভান্ডারা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র রাজু মিয়া (২৬) ও দোশিয়া রাজবাড়ি এলাকার আইনুল হকের পুত্র আনোয়ার হোসেন (ছোটুন) (২৭) কে গ্রেফতার করে। দীর্ঘদিন ধরে এরা বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করে আসছিল গতকাল ট্রাকচালকের নিকট হতে চাঁদা আদায়ের রশিদসহ হাতেনাতে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে তারা পৌরসভার নামে লোড আনলোড ও ট্রাকট্যাংকলড়ির চাঁদা আদায় করে আসছিল। কিন্তু পৌর প্রশাসক তা বন্ধ করে দেয়, এরপরেও তারা যানবাহন থামিয়ে টাকা আদায় করছিল। সেনাবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করায় দূর পাল্লার যানবাহনের চালক ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান আগামিতেও চলমান থাকবে বলে ক্যাম্প কমান্ডার মেজর নাঈম জানান। 

এ ব্যপারে উপজেলা  ট্রাকট্যাংকলড়ির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বলেন, ইতোমধ্যে আমাদের পৌর প্রশাসক চাঁদা আদায় না করার জন্য নির্দেশনা দিয়েছে। তারপরও আমাদের সংগঠনের নাম ভাঙিয়ে গোপনে তারা একাজটি করছে। এজন্য সংগঠন দায়ি নয়। আমারা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো। 

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন আটককৃত দুজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। তাদেরকে এদিনই জেলা জেল  হাজতে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com