weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী থানা পুলিশের উদ্যোগে খোঁচাবাড়ি-২ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২০-১১-২০২৪ ১৭:৫৭

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার খোঁচাবাড়ি-২ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রী নিখোঁজের ঘটনায় পরবর্তীতে অপহরণ মামলা ও আপহরণকারী মূল হোতা গ্রেফতারের পর বালিয়াডাঙ্গী থানা পুলিশের উদ্যোগে খোঁচাবাড়ি-২ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে গত ১৮ নভেম্বর সকাল ১১টায় ওই প্রতিষ্ঠানের মাঠে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, নিখোঁজ উম্মে হাবিবা খোঁচাবাড়ি-২ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তাকে উদ্ধারের নিমিত্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করতে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় সিনিয়র সহকারী  পুলিশ সুপার, রাণীশংকৈল সার্কেল ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ এবং ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় নিখোঁজ ছাত্রীর খোঁচাবাড়ি-২ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সচেতনতামূলক দিকনির্দেশনা বক্তব্য রাখেন-পুলিশ কর্মকর্তারা ও ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com