weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ০৬-০১-২০২৫ ২২:২২

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্দ্যেগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

রোববার দিনব্যাপী সদর উপজেলার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দু:স্থ্য ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। 

উক্ত শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে ঔষুধপত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালীন অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে বাৎসরিক যৌথ প্রশিক্ষণ-২০২৪-২৫ পরিচালিত হচ্ছে। 

প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কর্মকান্ড পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক রংপুর অঞ্চলের বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ, মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধপত্র বিতরণ এবং ভেটেনারী ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বাৎসরিক যৌথ প্রশিক্ষণের বাকী দিনগুলোতেও ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।


-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com