ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তলসহ যুবক আটক
প্রকাশ : ০৫-০৮-২০১৯ ২০:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ সেলিম (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার ঠাকুরগাঁও-ফাড়াবাড়ি সড়কের বরুনাগাঁও নামক এলাকা থেকে তাকে আটক করা হয়। সে শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকার কাশেম আলীর ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) গোলাম মর্তুজা জানান, সদর থানার এএসআই ফজলে রাব্বি ও কনস্টেবল লিয়াকত আলি ওই এলাকায় মামলা তদন্তের কাজে যায়। আসার পথে ওই এলাকার মুশারুলের ইট ভাটার সামনে পালসার মোটরসাইকেল সহ দাঁড়িয়ে থাকা সেলিমের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে তার শরীর তল্লাশি করে ম্যাগাজিন, গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল্লাহ জানান, তার কাছ থেকে উদ্ধার হওয়া পিস্তলটি মেডইন ইউএসএ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে দিনাজপুরের আকাশ নামে একজন তার সাথে জড়িত বলে সে জানিয়েছে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com