weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা

প্রকাশ : ০৪-০৮-২০১৯ ২০:১৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের পক্ষ থেকে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলামকে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম

দুই সপ্তাহ ধরে ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত শক্রবার সন্ধ্যায় নিজ বাসভবনে ফিরে এলে আজ বিকাল ৫টায় তার বাসভবনে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সদস্যরা তার শারীরিক খোঁজ খবর নেওয়ার পর ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সফিউল আলম কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সাংগঠনিক  সম্পাদক মিন্নাত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা সমুন, অর্থ সম্পাদক ওমর হাসনাত, সদস্য রুবেল রানা।অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি মমিরুল ইসলাম সুমন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মিঞা, সমির উদ্দীন ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর