weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‌'বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ১'হাজার তম ব্লাড ডোনেট পূর্ণ

প্রকাশ : ১২-০৮-২০২১ ১২:৫৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক: এই মহামারীর ভিতরে একদল উদ্যমী কিছু মানুষের তৈরি সংগঠনের নাম 'বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি' যা ২০২০ সালের ২৭ শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ সংগঠনটির যাত্রা শুরু করে।

১'হাজারজন রোগীর রক্তের যোগান দেওয়ার কাজটি একেবারে সহজ ছিলো না। এই করোনা মহামারীর ভিতরে স্বাভাবিকভাবেই দেশে রক্তদাতার অভাব, তার উপর ছিলো দফায় দফায় লকডাউন।

১'শ এর অধিক রক্তদান সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম হচ্ছে 'ওভমা'। গত ২৮শে ডিসেম্বর ২০২০ ইং তারিখে 'ওভমা' এর সদস্যপদ লাভ করে 'বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি' সেরা এক্টিভিটি বিচারে 'ওভমা' কর্তৃক রক্তদানের পতাকা লাভ করে।

অনলাইনে 'বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি' এর কার্যক্রম পরিচালিত হচ্ছে সারাদেশব্যাপী। দেশের ৪৬ টি জেলায় রয়েছে সংগঠনটির নিজস্ব জেলা পর্যায়ে প্রতিনিধি।

বর্তমানে সংগঠনটির নিবন্ধিত জেলা প্রতিনিধির সংখ্যা ১৬৫ জন। নিবন্ধিত ক্যাম্পাস প্রতিনিধির সংখ্যা ১০৫ জন, এছাড়া আরও ১৮৬ জন ডোনার ও সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে পরোক্ষভাবে নিয়মিত কাজ করে যাচ্ছে।

সংগঠন প্রতিষ্ঠার পর থেকে রক্তদাতা খুঁজে দেওয়া এবং মানবতার সেবা করাটাকেই অধিক গুরুত্ব দিয়েছে সংগঠনের কর্মীগণ। তার পাশাপাশি সংগঠনের নিজস্ব ফান্ড তৈরি করে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছে। নতুন করে উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবী নেওয়া সহ বিভিন্ন উদ্যোগ সম্প্রতি গ্রহণ করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর