weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুরে বিএনপির সভাপতি অধ্যাপক করিমুল হক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন

প্রকাশ : ২৬-০৮-২০২৩ ২১:১৯

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ করিমুল হক শারীরিক অসুস্থতা জনিত কারণে দলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। 
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ করিমুল হক শারীরিক অসুস্থতা জনিত কারণে গত সোমবার (২২ আগস্ট) তিনি লিখিতভাবে সভাপতি পদ থেকে সেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা বিএনপির সভাপতি/ সম্পাদকের বরাবরে পদত্যাগ জমা করেছেন। এর আগে গত ৪ জুন ২০২২ ইং অনুষ্ঠিত হরিপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি হরিপুর উপজেলা বিএনপি'র সভাপতি পদে নির্বাচিত হয়। সততা ও দক্ষতার সহিত তিনি দায়িত্ব পালন করে আসলেও সাম্প্রতি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপজেলা বিএনপি'র সভাপতি পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং 
 উপজেলা বিএনপি'র সভাপতির পদ থেকে পদত্যাগ পত্র জেলা নেতৃবৃন্দের নিকট জমা করেন।
শারীরিক অসুস্থতা জনিত কারণ বিবেচনা করে তিনি দলের সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন কে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার  অনুরোধ জানিয়েছেন।
পরবর্তী বাংলাদেশ জাতীয়তাবাদী দল হরিপুর উপজেলা শাখার সভাপতি কে হবে তা এখন পর্যন্ত জানা যায়নি।
এবিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান বলেন, শারীরিক অসুস্থতা জনিত কারণ বিবেচনা করে তিনি হরিপুর উপজেলা বিএনপির সভাপতি পদ থেকে পদত্যাগ পত্র জেলার নেতার নিকট জমা করেন।
আমি তার শারীরিক অবস্থা দ্রুত সুস্থতা ও মঙ্গল কামনা করি।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com