বালিয়াডাঙ্গীতে পাকা ধান কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা
প্রকাশ : ১৫-১১-২০২৪ ১১:৩০
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দুর্বৃত্তরা কৃষকের পাকা ধান কেটে নিয়ে গেছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কিশমত পলাশবাড়ী পিতাইছড়ি গ্রামের কতিপয় চিহ্নিত দুর্বৃত্তরা প্রকাশো দিবালোকে প্রতিবেশী মরহুম নসিব উদ্দীনের ছেলে কৃষক মজিবর রহমানের ৩ বিঘা জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আমিরুল ইসলাম (৫৭), এনামুল হক (৬২), তসিরুল ইসলাম (৪৯), মোজাফর হোসেন (৫৮), তরিকুল ইসলাম (৩৫), মজিবর রহমান (৫৭), মিজানুর রহমান (২৪), সমন (২৬) ও নজমুল হক (৬৫) নামের নয়জন ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কিশমত পলাশবাড়ী পিতাইছড়ি গ্রামের মরহুম নসিব উদ্দীনের ছেলে মজিবর রহমানের পৈত্রিক এবং ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মরহুম জহির উদ্দীনের চার ছেলে আমিরুল ইসলাম, এনামুল হক, তসিরুল ইসলাম, মোজাফর হোসেন ও তরিকুল ইসলামসহ তাদের লোকজনের
সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে কয়েক দফা শালিসি বৈঠক হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমাধান বাধাগ্রস্ত করেছেন বলে অভিযোগ।
গত রবিবার (১০ নভেম্বর) সকাল ৯ টায় আমিরুল ইসলামের নেতৃত্বে একদল লোক মজিবর রহমানের ৯৬ শতক জমির ধান কেটে নেয়।
এ সময় মজিবর রহমানের পরিবারের হারুন অর রশিদের স্ত্রী কহিনুর ও আহম্মেদ হোসেনের স্ত্রী রোকেয়া তাদেরকে ধান কাটতে বাধা দিতে গেলে তাদের গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে এলোপাথারীভাবে মারপিটসহ শ্লীলতাহানি করে।
পরে তারা ভয় পেয়ে মজিবর রহমান ও তার লোকজন ঘটনাস্থল হতে ফিরে আসেন।
কৃষক মজির রহমান বলেন, "আমার জমি নিয়ে আমিরুল ইসলাম ও তার লোকজন ক্ষমতার জোরে আমার রোপনকৃত ধান পাকা ধানও কেটে নিয়ে গেছে।
অভিযোগকারী মজিবর রহমান বলেন, "আমরা জমি সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে থানায় অভিযোগ করিলে গত ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত দিবাকর অধিকারীর নেতৃত্বে উভয় পক্ষকে শালির বৈঠকে বসে। বৈঠকে জমির কাগজ দেখানোর পর থানা পুলিশ আমাদের পক্ষে রায় দেন। কিন্তু অপর পক্ষ কোন কাগজ পত্র দেখাতে না পেরে আমার পক্ষে বিচারের রায় দেন। আমরা দীর্ঘ ৭৫ বছর ধরে এই জমি দখল করে রেখে এবং চাষাবাদও করে আসিতেছি। অপর পক্ষ সালিশ বিচারে নালিশী জমির কাগজ দেখাতে পারেনি। যদি কাগজে জমির মালিকানা প্রমাণিত হয়, আমরা জমি ছেড়ে দেব।"
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত দিবাকর অধিকারী জানান, "ধান কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
ছবি: সংগৃহীত।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com