weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৬৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ৫

প্রকাশ : ০৩-১২-২০২৩ ২১:১০

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: রংপুরের হাজিরহাট এলাকায় স্বামীকে বেঁধে রেখে জাহানারা নামে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে হাজিরহাটের বটতলায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলা, গ্রেফতার এবং তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, নগরীর তাজহাট থানার ধর্মদাস এলাকার মানিক মিয়া তার স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে শনিবার দুপুরে হাজিরহাট থানার বটতলা এলাকায় কাগজ কুড়াতে যান। এ সময় স্থানীয় কিছু যুবক তাদের গতিবিধি লক্ষ্য করে চোর সন্দেহে ধরে বাজারের পশ্চিম পাশের ছ মিলের পাশে একটি টিনের চালাঘরে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে যুবকরা। পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। সেখানে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
জানা গেছে, ওই দম্পতি টোকাই হিসেবে এলাকায় পরিচিত।
ওসি জানান, এ ব্যপারে জাহানারা মামলা করলে শনিবার দিবাগত রাতেই প্রধান অভিযুক্ত রানাসহ হাফিজুল, আলমগীর হোসেন, সামসুল ইসলাম ও বুলু নামের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে রোববার দুপুরে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া জানান, ঘটনাটি জানামাত্রই আমরা টেক ওভার করেছি। তদন্ত শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে। ওই নারীর চিকিৎসা এবং ভ্যাজাইনাল সওয়াব সংগ্রহসহ শারীরিক পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com