weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৬৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর ‘পরকীয়া’ নিয়ে ক্ষোভ থেকে শাশুড়িকে হত্যা করে জামাই

প্রকাশ : ০৭-১১-২০২৩ ২০:৩৩

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:পঞ্চগড়ের দেবীগঞ্জে অন্য পুরুষের সাথে স্ত্রীর পরকীয়া সম্পর্কের জেরে শাশুড়িকে হত্যার প্রেক্ষিতে মেয়ের জামাইকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যাণ্ড অপস) তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সব তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে চিন্তা ঋষির (৬৫) লাশ তার নিজ বাসার সেপটিক ট্যাংক থেকে উদ্ধারের পর ৮ ঘণ্টার ব্যবধানে পুলিশি তৎপরতায় ঘটনার কারণ উদঘাটন সম্ভব হয়।
এই ঘটনায় মূল আসামি মুকুল চন্দ্র রায় ও তাকে সহয়তাকারী মহানন্দ নামে দু’জনকে গ্রেফাতার করে পুলিশ।
পুলিশ সুপার জানান, প্রায় ছয়-সাত বছর আগে চিন্তা ঋষির মেয়ে রেনু ঋষির সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম এলাকার পরলোকগত খগেশ্বর রায়ের ছেলে মুকুল চন্দ্র রায়ের সাথে। বিয়ের পর রেনু জানতে পারেন তার স্বামীর আগের স্ত্রী রয়েছে। এতে তাদের সম্পর্কের অবনতি হয় এবং রেনু তার স্বামীকে তালাক দিয়ে মায়ের সাথে থাকতে শুরু করে। এরপর আবার সম্পর্ক স্বাভাবিক হলে রেনু ও মুকুল একসাথে থাকতে শুরু করেন। একপর্যায়ে রেনু কাজের উদ্দেশে গাজীপুরে যায়। সেখানে আল আমিন নামে এক ব্যক্তির সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি রেনুর স্বামী মুকুল জানতে পারায় দু’জনের সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি রেনু আল আমিনকে নিয়ে তার মায়ের বাসায় বেড়াতে আসেন।বিষয়টি জানতে পেরে তাদের হাতেনাতে ধরতে মুকুল চিন্তা ঋষির বাসায় আসেন। এইদিকে মুকুল আসার আগেই রেনু ও আল আমিনকে কৌশলে ভাগিয়ে দেন চিন্তা ঋষি। এই ঘটনায় চিন্তা ঋষি মেয়েকে সমর্থন করায় শাশুড়ি ও জামাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ফোনে রেনুকে ও তার মাকে হত্যার হুমকি দেয় মুকুল।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com