শোক সংবাদ মীর মোজাম্মেল হক
প্রকাশ : ০৫-১১-২০২৩ ১৮:১৮
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মীর মোজাম্মেল হক (৭৮) রবিবার ভোরে বার্ধক্যজনিত কারনে রবিবার ভোরে ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি স্ত্রী, সন্তান, নাতী নাতনি, সহকর্মী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, আত্মিয় স্বজন, বন্ধু বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ আজ সোমবার
(৬ নভেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা নামাজ সকাল ১১ টায় তার গ্রামের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ঠাকুরগাঁও- ২ আসনের জোট প্রার্থী মাওলানা আব্দুল হাকিম এক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com