weather ৩৬.৫৩ o সে. আদ্রতা ৪৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ, বিএনপির নেতা বাতেনের সহধর্মিণী সুফিয়া

প্রকাশ : ২৬-১১-২০২২ ১০:৪৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন মিলারের সহধর্মিণী ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার আলম ও ব্যাংকার শাহজাহানের মাতা 

এবং বলিয়াডাঙ্গী উপজেলা পরিষদ গেটের বিপরিদে মেসার্স প্রতিভা মেশিনারিজ এন্ড ইলেক্টনিক্সের স্বত্বাধীকারী বসির উদ্দীনের বড় বোন সমাজ সেবিকা সুফিয়া বেগম (৫৫) অসুস্থ্যতা জনিত কারণে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি স্বামী, তিন ছেলে ও নাতী নাতনী রেখে গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মরহুমার জানাজা নামাজ কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশসহ মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন- ডক্টোরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব'র মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি এবং ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যাপক কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আব্দুস সালাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমান, সহ- সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী ফাইম উদ্দীন, সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক ও চাড়োল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুনব্বী, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব সৈয়দ আলম, সাধারন সম্পাদক ড. টি এম মাহাবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরসেদ আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুব দলের আহব্বায়ক মোহাম্মদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি ইউসুফ আলী, ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি অবাক ও সাধারন সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান মুনসুর আলীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে শোক প্রকাশ করেন। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com