weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৬৬% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ জলিলুর রহমান মাষ্টার

প্রকাশ : ১৭-১২-২০২৩ ২০:৩২

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাকদহ গ্রামের বাসিন্ধা ও লাহিড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জলিলুর রহমান (৮৫) গত শনিবার বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন- (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মরহুমের জানাজা নামাজ রবিবার (১৭ ডিসেম্বর) বাদ যোহর চাকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়। তিনি এলাকার একজন প্রবীণ মেধাবী, সদা হাস্যজ্বল ও প্রাণোবন্ত ব্যাক্তি ছিলেন।
তার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক সরিফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ পৃথক বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com