শোক সংবাদ অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক সহিদুর রহমান আর নেই
প্রকাশ : ২৫-০৭-২০২২ ২২:২১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ও পশ্চিম কাদশুকা কাজিবস্তী গ্রামের বাসিন্দা সাহিদুর রহমান (৭৪) হ্রদ রোগে আক্রান্ত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার দুপুর আড়াই টায় ইন্তেকাল করেছেন- (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ রবিবার রাত ১০ টায় কালমেঘ হাট পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন তার মেঝো ছেলে ওবায়দুর রহমান। জানাজা নামাজ শেষে তাঁর পারিবারিক গোরস্তানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে পৃথকভাবে শোক প্রকাশ করেন- ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সরিফুল ইসলাম, দুওসুও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মাওলানা বসির উদ্দীন, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম, বলিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশসহ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com