weather ৩৭.১২ o সে. আদ্রতা ৪৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলহাজ্ব জসিম উদ্দীন

প্রকাশ : ৩১-০৭-২০২২ ১৪:৫৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকঃ শত শত সহকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, স্বজন, শ্রমিক এবং প্রান্তিক মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন-ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পশ্চিম সরলিয়া গ্রামের বাসিন্দা আলহাজ্ব জসিম উদ্দীন (৭০)। দীঘ্যদিন অসুস্থ্যতা থাকার পর তাঁর শ্বশুরবাড়ী ঠাকুরগাঁও সদরের মথুরাপুর গ্রামে শনিবার ভোর সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ভাই, বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকায় মসজিদ, মাদরাসা, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাসহ মহিষমারী ঈদগাহ সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতের শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। তার মৃত্যুতে এলাকার একজন অভিভাবক হারানোর পাশাপাশি সমাজহিতৈষী শিক্ষককে হারালেন বলে মন্তব্য করেছেন জানাজায় অংশগ্রহণকারীরা। এমন শিক্ষক ও অভিভাবক হারানোয় অনেক বড় শূন্যতা তৈরি হলো এলাকায়। যা কখনো পূরণ হওয়ার নয়। এখন তার কর্ম ও আদর্শ প্রতিপালনের মাধ্যমে এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ উন্নয়ন কাজ এগিয়ে নেয়া আমাদের বড় কর্তব্য ও দায়িত্ব হয়ে দাঁড়াল। সরলিয়া স্থাস্থ্য কেন্দ্র মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় শোকার্ত মানুষের ঢলে। উপলক্ষ আলহাজ্ব জসিম উদ্দীন মাষ্টার। কর্মজীবনে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার মাধবপুর, কালমেঘ এবং আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।তিনি হলেন- সরলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আলহাজ্ব সাহানাজ পারভীনের স্বামী। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার বিকাল ৩ টায় সরলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন জামায়াতের জেলা আমির ও কালমেঘ ঈদগাহ ইমাম মাওলানা আব্দুল হাকিম। জানাজা নামাজ শেষে তাঁর পারিবারিক গোরস্তানে দাফন কাজ সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা আমির মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক সরিফুল ইসলাম, দুওসুও ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক বসির উদ্দীন, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসায়ি, পেশাজীবি ব্যাক্তি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর