শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ সিরিয়া লিবিয়া পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভয়াবহ রূপ ধারণ করতো- রমেশ চন্দ্র সেন
প্রকাশ : ১৪-০২-২০২৩ ১৫:৪১
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন- শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ সিরিয়া লিবিয়া পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভয়াবহ রূপ ধারণ করতো। তাই দেশ ও জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।
গত ৪ ফ্রেবুয়ারী গভীর রাতে দূবিত্তরা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল,পাড়িয়া ও ধনতোলা ইউনিয়নের ১৪ মন্দিরর প্রতিমা ভাংচুরের ঘটনায় আজ রোববার বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত সম্প্রদায় সম্প্রতি প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন-একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।
তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল। এই অগ্রগতিকে ধরে রাখতে হলে আজকের তরুণেরা যে স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আগামীতে স্মাট বাংলাদেশ গড়তে হলে নৌকার বিকল্প নেই।আওয়ামী লীগের এই নেতা বলেন, বালিয়াডাঙ্গীর উন্নয়নের ক্ষেত্রে নৌকা প্রতীক বিজয়ের বিকল্প নেই। তারই ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: দবিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশি।
প্রতিবাদ সমাবেশে বালিয়াডাঙ্গী উপজেলা
আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত বাবু।
এসময় উপস্থিত ছিলেন-ঠাকুরগাঁও সদর পৌর মেয়র আঞ্জুমানরা বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অরুনাশু দত্ত টিটু, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারন সম্পাদক আলী আসলাম জুয়েলসহ জেলা ও উপজেলা এবং রংপুর বিভাগীয় নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা মন্দীরের প্রতিমা ভাংচুরকারীদের খুঁজে বেড় করে আইনের আওতায় নেওয়া দাবীসহ তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com