শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ০৯-০১-২০২২ ১০:০৬
নিজস্ব প্রতিবেদক
ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০০ জন শীতার্ত ও ১৫ জন এসএসসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার বিকাল ৫টায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের কুশলডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে পারুয়া তরুন সংঘ সহায়তা ফান্ড থেকে এসব শীতবস্ত্র ও শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
পারুয়া তরুণ সংঘের সভাপতি শেখ জামালের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আবু হাসনাত বাবু, লাহিড়ী ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ হুমায়ুন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুর রহমান, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মিঞা প্রমুখ এতে বক্তব্য প্রদান করেন।
এ সময় পারুয়া তরুণ সংঘ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com