রানীশংকৈলে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
প্রকাশ : ০৪-১১-২০২০ ১২:১৪
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও): "মুজিব বর্ষের আহ্বান যুব সমাজের
কর্মসংস্থান" এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা যুব
উন্নয়নের আয়োজনে গত ১ নভেম্বর রবিবার বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয় ।
এ
উপলক্ষ্যে এদিন সকালে উপজেলা অফিসার্স ক্লাবে ইউএনও মৌসুমী আফ্রিদার
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া বিষয়ক
স্থায়ী কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান
শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা
কামরুজ্জামান।
এছাড়াও সহকারি কর্মকর্তা আঃ সামাদ,লাল মোহাম্মদ, যুব
উন্নয়নের প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে যুব
উন্নয়ন ও ক্রীড়া বিষয়ক অধিদপ্তরের অধীনে (টেকাবের) প্রশিক্ষণার্থীদের
মাঝে সার্টিফিকেট প্রদান করা হয় ।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com