weather ৩৪.৫৭ o সে. আদ্রতা ৫৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রানীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১ আহত-১

প্রকাশ : ০৮-১২-২০২১ ২১:০৫

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল-পীরগঞ্জ পাকা সড়কে বুধবার ৮ ডিসেম্বর সকাল ৭ টার দিকে একটি কোচ (নাম জানা যায়নি) ও একটি সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।

জানা গেছে যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল।পথিমধ্যে আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন।

অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন। তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল এ দুর্ঘটনায় নিহত মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর