weather ২৮.৮২ o সে. আদ্রতা ৭৩% , রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈল প্রতিবন্ধী স্কুলে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

প্রকাশ : ১৬-০৮-২০২০ ০৪:৫৭

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (১৫ আগস্ট ২০২০) শনিবার আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে সকালে স্কুল হলরুমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাকিব হাসান রকির সভাপতিত্বে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাকী, কবি ও রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা, ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক প্রভাষক প্রশান্ত বসাক, রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের প্রতিনিধি প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, মোহনা টিভি প্রতিনিধি ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন প্রমুখ।

এছাড়াও প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, কর্মচারী,  ম্যানেজিং কমিটির সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মৌলানা রুহুল আমিনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, ২০১৩ খ্রি. সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা তাঁর উদ্যোগে ও অর্থায়নে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর