weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৫৫% , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ৪৭৫ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

প্রকাশ : ২০-০৩-২০২২ ১৭:৪৮

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভবানন্দপুর( গরুহাটি) গ্রাম থেকে গত শনিবার ১৯ মার্চ রাতে ৪৭৫ পিস ইয়াবাসহ আমির হোসেন(৩৬) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। আমির ওই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি এস এম জাহিদ ইকবালের নেতৃত্বে পুলিশদল ওইদিন রাত দশটার দিকে আমিরকে তার বাড়ি থেকে ওই ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে পরদিন ২০ মার্চ জেলা জেলহাজতে পাঠানো হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর