weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ৩ শ' পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ : ০৫-০২-২০২৪ ১৬:২১

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩'শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর আনিছুর রহমান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে রাণীসংকৈল উপজেলার ৫ নং বাচোর ইউপির অন্তর্গত কাতিহার বাজারের জনৈক রুস্তম এর পানের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারী আনিছুর রহমানের দেহ তল্লাশী করে ৩' শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার করে। সে হলেন- পীরগঞ্জ উপজেলার ভেবড়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com