রাণীশংকৈলে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
প্রকাশ : ২৬-০৩-২০২১ ১১:১৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): দেশব্যাপী কর্মসূচির আওতায়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৫ মার্চ বৃহস্পতিবার গণহত্যা দিবস পালিত
হয়।
এ উপলক্ষে এদিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালের
সামনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। পরে উপজেলা সভাকক্ষে
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন
সাবেক সংসদ সদস্য ও জেলা আ'লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা
চেয়ারম্যান- শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,
ভাইস চেয়ারম্যান- সোহেল রানা ও শেফালি বেগম, সহকারি কমিশনার( ভূমি) প্রীতম
সাহা, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান,
প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন)
সভাপতি কুশমত আলী, পুজা উদযাপন পরিষদ সম্পাদক সাধন বসাক, প্রেসক্লাব
সভাপতি ফারুক আহমেদ, প্রমুখ।
প্রসঙ্গত,
১৯৭১ সালের ২৫ মার্চ কালোরাতে হানাদার পাকিস্তানি সৈন্যরা " অপারেশন সার্চ
লাইট" নামে ঢাকায় নিরীহ বাঙালিদের উপর সশস্ত্রভাবে হত্যাযজ্ঞ চালায়।
অনুষ্ঠানে এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত
ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com