রাণীশংকৈলে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ২৭-১১-২০২০ ২১:০৩
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়
গত ২৫ নভেম্বর রাতে ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলাম (২৫)কে ১২০ পিস ইয়াবাসহ
গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
রবিউল উপজেলার রাজোর গ্রামের গাজি রহমানের ছেলে। থানাসুত্র
মতে গত বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিউলকে কাতিহার থেকে
গুয়াগাঁ পাকা রাস্তা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ঐদিন রাতেই এ নিয়ে
মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়। পরদিন ২৬
নভেম্বর বৃহস্পতিবার সকালে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়। থানার ওসি এস
এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com