weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে সাড়ে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশ : ১১-১০-২০২১ ১৯:০১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গাঙ্গুয়া গ্রামে মৃত্যুর সাড়ে তিন মাস পর হোসেন আলীর (৭৮) এর গলিত মরদেহ উত্তোলন করা হয়েছে।

গত ১০ অক্টোবর রবিবার ১১টায় সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) তোফাজ্জল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরজ আলম, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম ও এলাকাবাসির উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। 

প্রসঙ্গত, গত ২৬ জুন দুপুর ১টায় গাঙ্গুয়া গ্রামের হোসেন আলী তার নাতি রুহুল আমিনের বাড়ির বারান্দায় অসুস্থ্য অবস্থায় মারা যান। তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। পরে তার মেয়ে মাহমুদা খাতুন এ নিয়ে গত ৩ জুলাই ঠাকুরগাঁও জেলা আদালতে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, উত্তোলনকৃত লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর