weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মুজিবশতবর্ষ উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির ত্রাণ বিতরণ

প্রকাশ : ১৪-০৮-২০২১ ১৭:২৮

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): মুজিবশতবর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে শনিবার ১৪ আগস্ট দুপুরে গ্রামের দুস্থ, গরীর, অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে এদিন পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নাসিরউদ্দিন উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় পল্লী বিদ্যুৎ অফিসের মিটার টেস্টার মাসুদ রানা, স্থানীয় শিক্ষক হরিলালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: পল্লী বিদ্যুৎ সমিতির নিজ উদ্যোগে সমগ্র উপজেলায় বেছে বেছে চিহ্নিত করে ১৫০ জন হত দরিদ্রকে এ ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক জানা গেছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর