রাণীশংকৈলে মাস্ক না পড়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রকাশ : ১৫-০৯-২০২০ ০৭:২১
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন
কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): চলোমান করোনাভাইরাস সার্বিক
পরিস্থিতি মোকাবেলায় সকলের জন্য মাস্ক পরিধান নিশ্চিতকরণ, সচেতনতা
বৃদ্ধিসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে ১৩ সেপ্টেম্বর রবিবার ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও
নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার গোগর
চৌরাস্তা এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ আইন
২০১৮ /২৫ এর (খ) ধারায় ২০ জনকে ১৬৫০/- জরিমানা করা হয়।
আদালত পরিচালনায়
ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। এ সময়
নির্বাহী কর্মকর্তা উপস্থিত সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা, নিয়মিত
মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com