weather ২৮.৭৯ o সে. আদ্রতা ৭২% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৩ টি দোকানে ২১ হাজার টাকা জরিমানা

প্রকাশ : ৩০-০৬-২০২১ ২০:৫২

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩০ জুন বুধবার দুপুরে করোনা ভাইরাস রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা ও উপজেলার দোকান পাট গণপরিবহন বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধরায় পৌরশহরে মীম সু ষ্টোরের মালিক জাহাঙ্গীর আলমকে ১০ হাজার, রেনেসা মোবাইল মার্টের মালিক সঞ্জয় বসাককে ৫ হাজার এবং অনুপ টেলিকমের মালিক মাধুর্য বসাককে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এবং মীম সুস্টোরের দোকানে সিলগালা করা হয়েছে। 
 আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি)ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি এবং মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও আনসার সদসরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর