রাণীশংকৈলে বিদ্যুৎপৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
প্রকাশ : ১৯-১০-২০২১ ১৭:৩২
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান-ডামকাটলি গ্রামে মঙ্গলবার ১৯ অক্টোবর সকালে বৈদ্যুতিক শক লেগে সাদ্দাম (৩০) নামে এক অটোচালক মৃত্যু হয়েছে | সাদ্দাম ওই গ্রামের দবিরুল ইসলামের ছেলে ও দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে সাদ্দাম তার বাড়িতে নিজের অটোরিক্সাটি বিদ্যুৎ চার্জে দিয়ে ঘুমিয়ে যায়। রাতে বৃষ্টিপাতের কারনে অটোরিক্সাটি বিদ্যুতায়িত(বডি) হয়ে যায়।ঘটনার দিন সকালে সে অটো গাড়িটির চার্জার খুলতে গেলে বিদ্যুৎ শক লেগে ঘটনাস্থলেই মারা যায়। অটোচালক সাদ্দাম হোসেনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ বিকালে মরহুম সাদ্দামের লাশ চাল্লিশপীর কবর স্থানে দাফন করা হবে। স্থানীয় ইউ'পি চেয়ারম্যান জিতেন চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: আওয়ামীলীগ নেতার বখাটে ভাইয়ের বিরুদ্ধে নারী শিশু নির্যাতনের মামলা।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com