weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ফাঁস লাগা যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪-১০-২০২১ ১৭:২৩

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে  গত বুধবার (১৩ অক্টোবর) সাবের আলী (৩০) জাম্বু নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মৃত: সাবের ওই গ্রামের মৃত জাকারিয়ার ছেলে। ঘটনার দিন সকালে সাবেরের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সাবের ১ ছেলে ২ মেযের জনক। তার স্ত্রী সোনা বেগম বর্তমানে বিদেশে( জর্ডানে) চাকুরীরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিরাশি-রসুনপুর গ্রামে মৃত সাবের আলি তার ১ ছেলে ও ২ মেয়ে নিয়ে সংসার করছিল। কিছুদিন আগে তার স্ত্রী সোনা বেগম শ্রমিকের চাকরি নিয়ে জর্ডানে যান। ঘটনার দিন সকাল ৭ টার দিকে সাবের সবার অগোচরে গলায় দড়ি দিয়ে তার ঘরের বারান্দায় একটি শরের সাথে ফাঁসম লাগা অবস্থায়  পরিবারের লোকজন তার লাশ দেখতে পায়। পুলিশ খবর পেয়ে থানার ওসিসহ  ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ওসি  এস এম জাহিদ ইকবাল বলেন, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।  এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর