weather ৩৬.৭৮ o সে. আদ্রতা ৪৪% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে প্রধানমন্ত্রী কর্তৃক পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন

প্রকাশ : ১২-০৪-২০২২ ১০:৫৪

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর ও নারী-শিশু-বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন। এ উপলক্ষে রাণীশংকৈল থানা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) ইন্দ্রজিৎ সাহা, আ'লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, তথ্যসেবা অফিসার হালিমা আকতার, রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব(পুরাতন) আহবায়ক কুশমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর