weather ৩৬.৭৮ o সে. আদ্রতা ৪৪% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে পুকুরে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশ : ২১-০৪-২০২২ ১০:৩৮

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি গ্রামের একটি পুকুর থেকে বুধবার ২০ এপ্রিল দুপুরে এক মানসিক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। মৃত শিশুটির নাম দুর্জয় কর্মকার(৯)। সে গোগর ঝাড়বাড়ি গ্রামের চুনু কর্মকারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্জয় একজন মানসিক প্রতিবন্ধী। গত মঙ্গলবার ১৯ এপ্রিল বিকেলে সে বাসা থেকে বেরিয়ে যায়। সন্ধায় বাড়িতে ফিরে না এলে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। এ নিয়ে ওই রাতেই দুর্জয়ের বাবা রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডাইরি করেন। পরদিন বুধবার ২০ এপ্রিল দুপুরে স্থানীয়রা ওই গ্রামের কাতিয়া নামক পুকুরে দুর্জয়ের লাশ দেখতে পায়। তারা ফোনে রাণীশংকৈল থানা পুলিশের অনুমতি নিয়ে লাশ উদ্ধার করে। এদিকে মৃত দুর্জয়ের মা তাপসী রাণী রাণীশংকৈল ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের নামে অভিযোগ করে বলেন আমি গতকাল ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিই কিন্তু তারা শিশুটি পুকুরে পড়ছে কিনা বিষয়টি নিশ্চিত না করলে তারা আসতে পারবে না বলে জানান। এ ব্যাপারে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম ইকবাল বলেন , মৃত দুর্জয় কর্মকারের পরিবার গতকাল ফায়ার সার্ভিস স্টেশনে এসেছিল। তারা শিশুটি নিখোঁজ হবার কথা জানান এবং পুকুরে পড়ার বিষয়টি নিশ্চিত করতে পারেন নি।তাই আমরা ঘটনা ও ঘটনাস্থল নিশ্চিত না হওয়ায় সেখানে যেতে পারিনি। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর