weather ৩৩.০৩ o সে. আদ্রতা ৫৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নারী অবয়বে তামার তৈরী মূর্তির অর্ধখন্ড উদ্ধার

প্রকাশ : ০৭-০৯-২০২১ ১৫:৩৮

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় গাজিগড় থেকে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর ভোরে থানা পুলিশ একটি নারী অবয়বে তামার তৈরী অর্ধখন্ড মূর্তি উদ্ধার করেছে।

রাণীশংকৈল থানা পুলিশ ঠাকুরগাঁও৭১ ডট কম-কে জানান, গাজিগড় গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল মজিদ তার নিজ জমি চাষ করতে গিয়ে মূর্তিটি পায়।খবর পেয়ে রাণীশংকৈল থানার এস আই হাফিজ ও সঙ্গীয় ফোর্স স্থানীয়দের সহোযোগিতায় এটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরে এদিন দুপুর ২ টায় ইউএনও বরাবরে জমা করেন। 

 জানাগেছে মূর্তিটির উচ্চতা ৩ ইঞ্চি, প্রস্থ ২ ইঞ্চি এবং ওজন আনুমানিক ২০০ গ্রাম। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্টিফ কবির জানান, উদ্ধার করা অর্ধখন্ড নারী অবয়বে তামার তৈরী মূর্তিটি জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করা হবে। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর