weather ২৮.৮৩ o সে. আদ্রতা ৭৫% , রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে নবাগত ইউএনও'র পরিচিতি সভা

প্রকাশ : ০৭-১২-২০২০ ২১:৩৩

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা হলরুমে ৭ ডিসেম্বর সোমবার সকালে  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না । বিশেষ অতিথি, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ও শেফালী বেগম , আর এম ও ডাঃ ফিরোজ আলম, ওসি ( তদন্ত) আব্দুল লতিফ শেখ, নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার, উপজেলা প্রকৌশলী তারেক বিন ইসলাম, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার আলী শাহারিয়ার ও মোকছুদুর রহমান প্রতিভাত  । এছাড়াও পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী,  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ,বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

সভায় অতিথিরা ছাড়াও শুভেচ্ছা বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জমিরুল ইসলাম, এনামুল হক, সফিকুল ইসলাম মুকুল ও আব্দুর রউফ , ডাঃ ফিরোজ আলম , রাণীশংকৈল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও কালের  কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী প্রমুখ ।

নবাগত ইউএনও তার সূচনা বক্তব্যে রাণীশংকৈল উপজেলাকে একটি ভালো উপজেলা হিসেবে প্রশংসা করেন । এই সাথে তিনি উপজেলার উন্নয়নে তার কাজে সকলের সহযোগিতা কামনা করেন । বক্তারা তাদের বক্তব্যে ইউএনও কে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন ।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর