রাণীশংকৈলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
প্রকাশ : ১০-১০-২০২১ ১০:৩৫
নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের পাঁচপীর কবরস্থানের পাশে ধানক্ষেত থেকে গত (৯ অক্টোবর ২০২১) শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আলিফ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত আলিফ ভান্ডারা মহল্লার শহিদুল ইসলামের ছেলে।
শহিদুল জানায়, তার ছেলে আলিফ গত (৭ অক্টোবর ২০২১) বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তাকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। শনিবার দুপুরে ঐ ধানক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা আলিফের লাশ দেখতে পায়।
খবর পেয়ে লোকজন ও পুলিশ ঘটনাস্থলে আসে। আলিফের মৃত্যুর কারণ জানা যায়নি। থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ জানান, ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com