weather ৩২.৬৯ o সে. আদ্রতা ৬০% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে দিন-দুপুরে স্বার্নালংকার ও নগদ অর্থ চুরি

প্রকাশ : ২৬-০৮-২০২১ ২১:৫১

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী এলাকায় গত ২২ আগস্ট রবিবার এক শিক্ষকের বাড়ির দেওয়াল টপকে দিন-দুপুরে স্বার্নালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার দিন দুপুরে উপজেলার মীরডাঙ্গী বাজার ও মহাসড়ক সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রসার শিক্ষক ইব্রাহিম আলীর বাড়ির প্রাচীর টপকে এই চুরির ঘটনা ঘটে।

এদিন দুপুর সাড়ে ১২ থেকে প্রায় ঘন্টা খানেক ধরে বৃষ্টি হচ্ছিল। শিক্ষক ইব্রাহীম, তার স্ত্রী ও ছেলে বিভিন্ন কাজে বাড়ি বাইরে ছিল। এই সুযোগে চোর প্রাচীর টপকে বাসার ভিতরে ডুকে সাবল দিয়ে বারান্দার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘরের ভিতর আলমারি ভেঙ্গে দুই ভরি স্বার্নালংকারসহ নগদ ৫২ হাজার টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ সময় চোরেরা চুরি করার ব্যবহৃত সাবল ও গেটের তালা এসময় ঘরের আসবাব পত্র ও বিভিন্ন ড্রয়ার এলোমেলো করে রেখে যায়। বাড়ির মালিক শিক্ষক ইব্রাহিম কাজী জানান, বাসায় কেউ ছিলেনা। আমার স্ত্রী চাকরির কাজে বাহিরে গেছিলেন। আমি জমিতে হাল চাষের জন্য মাঠে ছিলাম। ছোট ছেলে সাদ তার পরীক্ষার এসাইনমেন্ট জমা দিতে কলেজে গিয়েছিল। বাসায় কেউ না থাকায় এসুযোগে দুপুরে চোরেরা আমার বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায়।

খবর পেয়ে রাণীশংকৈল উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এই ঘটনায় প্রকৃত জড়িতদের দ্রুততা  ধরতে থানা পুলিশকে বলেন। 

থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সেখ দিনদুপুরে সংঘটিত হওয়া চুরির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর