weather ২৮.৮৩ o সে. আদ্রতা ৭৫% , রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে জাতীয় সমবায় দিবস উপলক্ষ আলোচনা

প্রকাশ : ০৮-১১-২০২০ ১০:৩৬

নিজস্ব প্রতিবেদক

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ৭ নভেম্বর শনিবার সকালে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের  আয়োজনে এদিন উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও ডিগ্রী কলেজ প্রতিনিধি প্রভাষক প্রশান্ত বসাক। এ ছাড়াও অনুষ্ঠানে সমবায়ী সমিতির নেতা- সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন, সমবায় বিভাগের সহকারি পরিদর্শক রবীন্দ্রনাথ সরকার। আরো বক্তব্য দেন, আলোর দিশারী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান ও আলোর পথ বহুমুখি সমবায় সমিতির সভাপতি ইমরান আলি প্রমুখ।

পরে করোনাকালিন বিশেষ সেবা প্রদানের জন্য তিনটি সমবায় সমিতিকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর