weather ২৯.১৬ o সে. আদ্রতা ৭৩% , রবিবার, ৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাণীশংকৈলে আলী আকবর ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশ : ০৬-১২-২০২০ ২৩:৪০

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির,  রাণীশংকৈল, (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ডিসেম্বর রবিবার বিকেলে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে আলী আকবর এমপি ক্রীড়া একাডেমির খেলোয়াড়দের মাঝে জার্সি ও বুট বিতরণ করা হয় ।

রোটারি ক্লাব ঢাকা ফোর্টের সহযোগিতায় একাডেমির ৩২ জন খেলোয়াড়কে জার্সি এবং ১৯ জন খেলোয়াড়কে বুট দেয়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক, ঠাকুরগাঁও জেলা আ"লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, উপাধ্যক্ষ মহাদেব বসাক, পৌর আ" লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, পৌর আ'লীগ নেতা রুকুনুল ইসলাম ডলার,প্রভাষক সুকুমার চন্দ্রমোদক, সাবেক খেলোয়াড় ও বিশিষ্ট ব্যবসায়ী ইস্তেকার আলম। এছাড়াও একাডেমির কোচ মানিক হোসেন, প্রভাষক সোহাগ , প্রভাষক  মামুন, প্রভাষক ভক্ত বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর