মাওলানা মীর মো: মোজাম্মেল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ
প্রকাশ : ০৬-১১-২০২৩ ১৭:১৪
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজদ: ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মীর মোজাম্মেল হক (৮৮) বার্ধক্যজনিত কারনে রবিবার ভোর পৌনে ৬ টায় ঢাকায় ইন্তেকাল করেন- (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে, নাতী নাতনি, সহকর্মী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, আত্মিয় স্বজন, বন্ধু বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের মীর বংশের একমাত্র ডাবল ডিগ্রি সম্পন্নকারী, তাঁর জ্ঞানের পরিধি ছিলো বিস্তর। তিনি জেনারেল শিক্ষায় এসএসসি হতে শুরু করে এমএ পযন্ত সম্পন্ন করার পাশাপাশি একই সাথে মাদ্রাসা শিক্ষায় দাখেলি হতে শুরু করে কামিল পযন্ত সম্পন্ন করেন।
তাঁর জীবন চলার পথে শিক্ষাদান, মসজিদ, মাদ্রাসার সহযোগিতা, ঈদগাহ ঈমাম এবং বিভিন্ন জায়গায় ইসলামিক আলোচক হিসেবে ইসলামের দাওয়াত দিয়ে বহু মানুষের হ্রদয়ের জায়গা করে নেয়।
তিনি রাজশাহী কলেজিয়েট স্কুল এন্ড কলেজ পরবর্তীতে ঠাকুরগাও জেলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় এবং ঠাকুরগাও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতার দায়িত্ব পালন করে অবসরে যাওয়ার পর তিনি ঠাকুরগাও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এ সম্মানিত অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন কালে তিনি হোমিও প্যথিক ডিগ্রি ও অর্জন করেছেন।
মরহুমের প্রথম জানাজা নামাজ গতকাল সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টায় ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা নামাজ সকাল ১১ টায় তার গ্রামের বাড়ী বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন-ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ঠাকুরগাঁও-২ আসনের জোট প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লালাবের সভাপতি আবুল কালাম আজাদ পৃথকভাবে বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com