weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬২% , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলা'র গৌরাঙ্গ চন্দ্রের মুক্তির দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন

প্রকাশ : ৩০-০৯-২০২১ ০৯:০৩

নিজস্ব প্রতিবেদক
হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাও): ভোলা জেলা পূজা কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে মিথ্যা অভিযোগে আটকের মুক্তির দাবীতে এবং দেশব্যাপী বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে  সোমবার ২৭ সেপ্টেম্বর বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন রানীশংকৈল পূজা উৎযাপন কমিটির সভাপতি ছবিকান্ত দেব, সাধারন সম্পাদক সাধন বসাক,সাবেক সভাপতি দিজেন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক নির্মল চন্দ্র রায়, ইউনিয়ন পূজা কমিটির সাধারন সম্পাদক সুধীর চন্দ্র, অমুল্য চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে সম্প্রতি গ্রেফতার হওয়া ভোলা জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে'র অবিলম্বে নি:শর্ত মুক্তি দাবী করেন। 
 এছাড়াও তারা হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ি ও প্রতিমা ভাংচুরেরও তীব্র প্রতিবাদ জানান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর