বৃদ্ধ আনসার আলী অজান্তে পথ ভুলে পাড়ি দিয়ে সে বাড়ী ফিরে যেতে চাই
প্রকাশ : ০৭-১১-২০২৩ ১৫:০৯
নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী বাজারে আনসার আলী (৭৭) নামের এক বৃদ্ধ অজান্তে পথ ভুলে পাড়ি দিয়ে এখন বাড়ী ফিরে যেতে চান। সে বর্তমানে পুলিশ হেফজতে রয়েছেন।
৫ ফুট ৫ ইঞ্চি লম্বা আনসার আলী মানসিক ভারসাম্যহীন। তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করলে উত্তর দিয়ে বলেন, তার নাম আনসার আলী, বাড়ী দিনাজপুরের বীরগঞ্জে। তার গ্রামের বাড়ি কোথায় তবে নিজ থেকে গুছিয়ে কিছু বলতে পারেন না।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় বালিয়াডাঙ্গী বাজারে ওই বৃদ্ধ এসে ঘুরা ফেরাকালে বাজারের লোকজনের নিকট তিনি বাড়ী ফিরে যেতে চাওয়ার কথা প্রকাশ করে বেড়ায়। স্থানীয় লোকজন বিষয়টি বালিয়াডাঙ্গী থানা পুলিশকে জানালে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদে বৃদ্ধ জানান তার নাম আনসার আলী, তার বাড়ী দিনাজপুর বীরগঞ্জে। এর বাইরে আর কিছু বলতে পারেন না। বালিয়াডাঙ্গী থানার এস আই ( নিঃ)/মোঃ আব্দুস সোবহান তাকে থানায় নিয়ে গিয়ে হেফাজতে রাখেন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল আনাম বলেন, বৃদ্ধের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজনসহ তার বাড়ীর সন্ধানদাতাদের অনুগ্রহ পূর্বক ০১৭৫১-৬১৮১৬১ এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com