weather ৩৬.৫৩ o সে. আদ্রতা ৪৫% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রকাশ : ২২-১১-২০২২ ১২:৩৭

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক:  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের সংলগ্ন ঠুমনিয়া গ্রামের বাসিন্ধা বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তিনি ব্রেইন স্ট্রোক ও নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে ২০ নভেম্বর রবিবার সন্ধা ৭ টায় বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না আলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতী- নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। 
আজ সোমবার ২১ নভেম্বর দুপুর ২ টায় লাহীড়ি হাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদা সম্মাননায় উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ ও তার সঙ্গীয় ফোর্স।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন হলেন- ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি ও বারিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম এবং বিশিষ্ট ঠিকাদার কামরুজ্জামানের ভগ্নিপতি।
শোকাহত পরিবারের প্রতি পৃথকভাবে গভীর শোক ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন- ঠাকুরগাঁও -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি ও বারিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আকরাম আলী, চাড়োল ইউপির সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরু নব্বী, আব্দুর বারেক মন্টু, পাড়িয়া ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল, সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেক জিল্লুর রহমান, লাহিড়ী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, লাহীড়ি হাটের বিশিষ্ট ব্যবসায়ী আলাল উদ্দীনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com