বিএসএফ'র গুলিতে বালিয়াডাঙ্গী সীমান্তে এক বাংলাদেশী জেলে নিহত
প্রকাশ : ১১-০৯-২০২০ ০২:২২
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ'র গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হয়েছে।
জানাগেছে,আজ পৌনে ১২টার সময় ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধীনে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি বিওপি এর মেইন পিলার ৩৮০ এর ৮ আর বরাবর স্থানীয় ৪/৫ জন জেলে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরতে ধরতে ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের ১৭১ বিএসএফ এর বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা গুলি করে। ওই গুলিতে মো. শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০) মারা যায়।
নিহত খোটা মোহাম্মদ উপজেলার আমজানখোর ইউনিয়নের ছোট চড়াই গাতি গ্রামের মৃত আব্দুল হোসেন এর ছেলে।
ওই সময় নিহতের লাশ সঙ্গে থাকা অন্য জেলেরা বাংলাদেশে নিয়ে আসে ।
নিহত ব্যক্তির লাশ বেউরঝাড়ি বিওপি এর বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্রে জানা যাবে।
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@thakurgaon71.com