weather ৩১.৭৩ o সে. আদ্রতা ৬৩% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে অপপ্রচারে ৫০০ কোটি টাকার মানহানি মামলা

প্রকাশ : ০২-০৯-২০২৩ ১১:১৭

নিজস্ব প্রতিবেদক
এ, কে আজাদ:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ঠাকুরগাঁও আদালতে ৫০০ কোটি টাকার একটি মানহানি মামলা করা হয়েছে।
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ৫০ লাখ টাকার অনুদান নিয়ে বিদেশে চিকিৎসা করতে গেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এমন অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁও আদালতে ওই মানহানি মামলা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা আইজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন ফেসবুকে অপপ্রচার চালানো যুবক মেহেদী হাসান রনিকে অভিযুক্ত করে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে বলে মামলার বিবরণে জানা যায়।
মামলার বাদি জয়নাল আবেদীন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সুনামধন্য রাজনীবিদ। উনার বিরুদ্ধে সরকারি মদদে মিথ্যা-বানোয়াট তথ্য প্রকাশ করায় অভিযুক্ত মেহেদী হাসান রনির বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় ৫০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com