weather ২৯.৯৪ o সে. আদ্রতা ৬৮% , শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীতে সকল আটককৃতদের মুক্তি দাবীতে দলের নেতার বিবৃতি

প্রকাশ : ০৭-১১-২০২৩ ১৫:২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক: সাড়া দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর ঘটনায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়েদ আলম গভীরভাবে দু:খ প্রকাশ করে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে:অবিলম্বে সাড়া দেশের বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সকল আটককৃত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান। 
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সন্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার সহ সকল কেন্দ্রীয় ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ৫ নং দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এস এম সফিকুল ইসলাম, ১নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম মিলার, ৭ নং আমজানখোর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আবু সাইয়েদ, ৩নং ধনতলা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ হাজিরুল ইসলাম সহ আটককৃত সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তিরদাবী জানায়। বিএনপির নেতাকর্মীদের বাড়ীতে পুলিশি তল্লাশী ও গ্রেফতারের ঘটনায় তিনি গভীরভাবে দু:খ প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীকে এধরনের গ্রেফতার ও হয়রানি খেলা থেকে বিরত থাকার আহব্বান জানান।

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@thakurgaon71.com